ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩১, ২৪ জুন ২০২৩
জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নুরুজ্জামান ইসলামকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার আইনুল শেখের ছেলে।

শুক্রবার (২৩ জুন) বিকেলের দিকে পাঁচবিবি উপজেলার নন্দনপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ভুক্তভোগী ছাত্রীকেও উদ্ধার করে র‍্যাব।

শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, অপহৃত হওয়া ঐ ছাত্রী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় তার পরিবারের সঙ্গে থাকতেন। অষ্টম শ্রেণি পড়ুয়া ঐ ছাত্রীকে অপহরণ করে জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন নুরুজ্জামান। পরে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব- ৫ ঐ ছাত্রীকে উদ্ধার করে এবং ধর্ষক নুরুজ্জামানকে গ্রেফতার করে।

Advertisement

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নুরুজ্জামানের বিরুদ্ধে রংপুরের পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!