ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাস বয়সী শিশুর 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৬, ২৩ জুন ২০২৩
পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাস বয়সী শিশুর 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আদিবা আক্তার সৈয়দাবাদ এলাকার আলমগীর মিয়ার মেয়ে।

মৃত শিশুর চাচা জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে শিশু আদিবার পরিবারের সদস্যরা খাওয়া-দাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে ১৬ মাস বয়সী আদিবা ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে ঘরের পেছনে থাকা পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। 

পরিবারের লোকজনের অল্প সময় পরেই আদিবাকে দেখতে না পেয়ে আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেলে পুকুরের পানিতে ডুবে থাকতে দেখেন আদিবাকে। পরে আদিবাকে পুকুর থেকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

Advertisement

বিনাউটি ইউপি চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন পুকুরে ডুবে শিশু আদিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!