ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেড়ামারায় এক পশলা বৃষ্টিতে জনমনে প্রশান্তি

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ২২ জুন ২০২৩
ভেড়ামারায় এক পশলা বৃষ্টিতে জনমনে প্রশান্তি
ছবি: ডেইলি বাংলাদেশ

চৈত্র-বৈশাখ-জ্যৈষ্ঠ এই তিন মাস কুষ্টিয়ার ভেড়ামারার কোথাও কোনো বৃষ্টি হয়নি। তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছিল। হঠাৎ করে বৃহস্পতিবার দুপুরে মেঘ ও মুহূর্তেই শুরু হয় বৃষ্টি। শহরে এক পশলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে।

এদিকে উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নে বৃষ্টিসহ মৃদুঝড়ো হাওয়া বয়ে গেছে। তবে বৃষ্টিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত কয়েক দিনের গরমে মানুষের জীবন যখন অতিষ্ঠ, ঠিক সেসময় এক পশলা বৃষ্টি মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

Advertisement

বৃষ্টিতে ভিজতে দেখা যায় তাদেরবৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় কিছুটা পানিও জমে যায়।

তবে হঠাৎ করে বৃষ্টি নামায় ঘর থেকে বের হওয়া মানুষের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। আবার অনেককে স্বস্তির বৃষ্টিতে মনের আনন্দে রাস্তায় ও রিকশায়, কেউ কেউ বাইকে চড়ে ভিজতে দেখা গেছে।

শহরে আসা নলুয়া গ্রামের ফারুক হোসেন বলেন, গত কয়েক দিনের গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। কিছু কেনাকাটা করে বাড়ি ফেরার পথে বৃষ্টি নামায় ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। খুব ভালো লাগছে। মনে এক ধরনের প্রশান্তির ছোঁয়া পেয়েছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!