ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নারীর গলায় ফাঁস

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৭, ২২ জুন ২০২৩
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নারীর গলায় ফাঁস
রোহিঙ্গা ক্যাম্প- ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক রোহিঙ্গা নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে ক্যাম্প পুলিশের সহযোগিতায় ঐ নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত হামিদা বেগম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৭ এর ডি/৫ ব্লকের বাসিন্দা মোহাম্মদ খুইল্লা মিয়ার মেয়ে।

Advertisement

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে হামিদা গলায় ফাঁস দিলে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। গত কয়েক মাসে অন্তত পাঁচজন নানা বয়সী নারী আত্মহত্যা করেছেন বলে জানান ক্যাম্প মাঝিরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!