ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খেলছিল বারান্দায়, হঠাৎ বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০২, ২১ জুন ২০২৩
খেলছিল বারান্দায়, হঠাৎ বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
ফাইল ফটো

নওগাঁর রানীনগর উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামের কবিরাজ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের লাভলু ফকিরের ১০ বছরের ছেলে রিয়াদ হোসেন ও চার বছরের ছেলে রিফাত।
 
জানা যায়, দুপুরে বাড়ির বারান্দায় খেলছিল দুই ভাই রিয়াদ হোসেন ও রিফাত। এ সময় রান্না ঘরে সবজি কাটছিলেন তাদের মা। ওই সময় হঠাৎ তাদের বাড়ির পাশে ইউক্যালিপটাস গাছে বজ্রপাত হলে তাদের ওপর প্রভাব পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। দুই ভাই মারা যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রানীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!