ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেপটিক ট্যাংকে মিলল পাইপগান-কার্তুজ, যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:০২, ১৯ জুন ২০২৩
সেপটিক ট্যাংকে মিলল পাইপগান-কার্তুজ, যুবক গ্রেফতার
গ্রেফতারকৃত মো. ইব্রাহিম খলিল ওরফে বাবু

নোয়াখালীর চাটখিলে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে থেকে দেশীয় পাইপগান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো.ইব্রাহীম খলিল ওরফে বাবু নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

সোমবার নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করা হয়েছে। এর আগে, রোববার রাত সোয়া ১১টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ এলাকার চাঁন মিয়া বেপারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

গ্রেফতারকৃত মো. ইব্রাহিম খলিল ওরফে বাবু উপজেলার দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়ির মৃত আবুল কালামের ছেলে।  

Advertisement

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দত্তেরবাগ গ্রামে অভিযান চালিয়ে চার মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি বাবুকে গ্রেফতার করা হয়। পরে তার ভাষ্যমতে, দত্তেরবাগ গ্রামের চাঁন মিয়া বেপারী বাড়িতে অভিযান চালায় পুলিশ।  অভিযানে জনৈক নুর হোসেনের পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভিতরে প্লাস্টিকের পলিথিনে মোড়ানো একটি দেশীয় তৈরি পাইপগান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, চুরি, ও ধর্ষণ মামলাসহ সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!