ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৩, ১৮ জুন ২০২৩
খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
ফাইল ফটো

খুলনাযর দাকোপে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে দাকোপ উপজেলার কাকড়াবুনিয়া, বটবুনিয়া ও কালাবগীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পাপিয়া সুলতানা। 

তিনি বলেন, সকালে দাকোপের পৃথক তিনটি স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। এছাড়া তিনজন আহত হয়েছেন। বজ্রপাতে সুতারখালী ইউনিয়নের কালাবগী ঝুলন্তপাড়ার সুজিত সরদার, কাকড়া বুনিয়ার আজিজুল শেখ এবং বটবুনিয়ায় ট্রলারে থাকা অবস্থায় পাইকগাছার খোরশেদ শেখ মারা গেছেন।

Advertisement

দাকোপ থানার ওসি (তদন্ত) শেখ শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দাকোপ তিলডাঙ্গা ইউনিয়নে কাকড়া বুনিয়া গ্রামের তিলডাঙ্গা ইউনিয়নে কাকড়া বুনিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তার শেখের ছেলে আজিজুল শেখসহ তিনজন একসঙ্গে মৎস্য ঘেরের রাস্তায় মাটি কাটার কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে মারা যান আজিজুল শেখ। 

অপরদিকে সুতারখালী ইউনিয়নের কালাবগী গ্রামের সুজিত মন্ডলসহ চার থেকে পাঁচজন কালাবগী নদীতে মাছ ধরার জন্য জাল পেতে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাতে হলে সুজিত মন্ডল মারা যান। এ সময় একই এলাকার আনিস গাজী, ইসমাইল, রিপন বৈদ্য, শাহারিয়া বেগম নামে মৎস্যজীবীরা আহত হন। অন্যদিকে বটবুনিয়া এলাকায় ট্রলারে থাকা অবস্থায় বজ্রপাতে খোরশেদ শেখ মারা গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!