ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে হত্যা, ১৮ বছর পর র‌্যাবের জালে স্বামী

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ১৭ জুন ২০২৩
স্ত্রীকে হত্যা, ১৮ বছর পর র‌্যাবের জালে স্বামী
ছবি: সংগৃহীত

দিনাজপুরে স্ত্রীকে হত্যার ১৮ বছর পর অভিযুক্ত স্বামী ওয়াসিম আলী দুলালকে নাটোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার সকালে তাকে দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার (১৬ জুন) রাতে নাটোর সদর উপজেলার একডালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুরের বিরামপুর উপজেলার ক্যাটারার গ্রামের ওয়াসিম আলী ২০০৫ সালের ২ মে পারিবারিক কলহে তার স্ত্রী দিল জাহানারাকে হত্যা করে ঘরে লাশ ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় ঐদিন বিরামপুর থানায় অপমৃত্যু মামলা হয়। তদন্তের পরিপ্রেক্ষিতে বিরামপুর থানার তৎকালীন এসআই আশরাফুল আলী তালুকদার বাদী হয়ে ঐ বছরের ৩ জুলাই তাকে অভিযুক্ত করে থানায় হত্যা মামলা করেন।

এরপর থেকে অভিযুক্ত ওয়াসিম আলী দুলাল পলাতক ছিলেন। র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার এক ডালা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!