জানা যায়, বুধবার বিকেলে গরু পাট খাওয়াকে কেন্দ্র করে সরদার গ্রুপ ও মালিথা গ্রুপের মধ্যে হামলা, গোলাগুলি ও মারপিটের ঘটনা ঘটে। এতে ভেলশ মালিথা ও বজলু মালিথার মৃত্যু হয়। আহত হন অনেকে।
দৌলতপুর থানার ওসি মজিবর রহমান বলেন, ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া গ্রামে গরু পাট ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে হামলার নেতৃত্ব দেন উজ্জ্বল সর্দার। এ ঘটনায় দুজন নিহত হন। এ কারণে বুধবার রাতে উজ্জ্বল সর্দারের বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান। বাড়ি তল্লাশি করে উজ্জ্বল সরদারের বেডরুম থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
.png)
এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।