ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ১৫ জুন ২০২৩
ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন
জেলা ও দায়রা জজ আদালত, চাঁদপুর। ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের হাইমচর উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর গ্রামে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. শাহ আলম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদাউস চৌধুরী এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত শাহ আলম চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউপির বাখরপুর গ্রামের মো. ফারুক মোল্লার ছেলে।  

Advertisement

জানা যায়, ২০১৪ সালের ১৬ জুন রাত ১১টার দিকে আসামি শাহ্ আলম তার শ্বশুর বাড়ি চরকৃষ্ণপুর যান। এর আগ থেকেই তার স্ত্রী নুরুন্নাহার ওই বাড়িতে বেড়াতে যান। কিন্তু ঘটনার দিন রাতে শাহ আলম তার স্ত্রীকে গিয়ে পাননি। স্ত্রী তার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ওই সময় শাহ আলম শ্বশুর বাড়ির একটি ঘরে ঘুমিয়ে থাকা শিশুকে কোলে তুলে নিয়ে পাশের বাগানে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে বাড়ির লোকজন এগিয়ে আসে। এরপর শিশুকে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে এনে ভর্তি করান। হাসপাতালেই শিশুর চিকিৎসা হয়।
 
এ ঘটনায় ১৭ জুন শিশুর নানা হাইমচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. শাহ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় তৎকালীন সময়ের হাইমচর থানার এসআই আবদুল হালিম সরকারকে। তিনি মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) খোরশেদ আলম শাওন জানান, মামলাটি দীর্ঘ ৯ বছর চলাকালীন সময়ে আদালত ৬ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। স্বাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রমাণ পাওয়ায় বিচারক এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হান্নান কাজী।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!