বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শফিউল কিঞ্জল। এর আগে বুধবার সকালে মনপুরার মেঘনার শেষপ্রান্ত চরনিজামের পূর্বপাশে মেঘনায় মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত জেলেদের বাড়ি মনপুরা উপজেলায় বলে জানা গেছে।
জানা যায়, মনপুরার চর নিজামসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় প্রবল ঢেউয়ের তোড়ে তলা ফেটে জেলেদের মাছ ধরার তিনটি ট্রলার ডুবে যায়। এতে ৩০ জেলেকে তাৎক্ষণিক উদ্ধার করা হলেও নয়ন, দুলাল ও নান্নু মাঝির ট্রলারের ২০ জেলে নিখোঁজ হন।
.png)
জনতা মাছ ঘাটের আড়ত মালিক এনাম হাওলাদার জানান, বুধবার ওই ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর সব জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তাদের নিয়ে উদ্ধারকারী ট্রলারটি ঘাটে ফিরেছে।