সোমবার দুপুরে সিভিল সার্জন সম্মেলনকক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ।
ওরিয়েন্টেশনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সম্পর্কে অবহিত করেন সিভিল সার্জন অফিসারে মেডিকেল অফিসার ডা. মো. আবু আরিফ ফয়সাল। এতে জানানো হয়, ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় মাসের কম বয়সী শিশু, পাঁচ বছরের বেশি বয়সী শিশু, চার মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রাপ্ত শিশু এবং অসুস্থ শিশুকে ক্যাম্পেইনের দিনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না।
.png)
সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ফলে শিশুরা রোগে আক্রান্ত হয় না।