রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গির পাড় এলাকার চিত্ত বাবুর দিঘিতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আবদুর রব ওরফে আবুল উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত মালেকের ছেলে।
.png)
পুলিশ সুপার জানান, কয়েক দিন আগে ওই এলাকার একটি পুকুর থেকে মাছ চুরি করেন আবুল ও বাদশা নামে এক যুবক। বিষয়টি নিহত দুলাল দেখে পুকুরের মালিককে জানান। পুকুরের মালিক রব মিয়া এ নিয়ে আবুল ও বাদশাকে গালমন্দ করেন। এ ঘটনার প্রতিশোধ নিতে ব্যবসায়ী দুলালকে হত্যার পরিকল্পনা করেন আবুল ও বাদশা। শুক্রবার রাত ৩টার দিকে পরিকল্পনা অনুসারে তারা দুলালের প্রজেক্টে যান। ওই সময় ঘুমন্ত অবস্থায় দুলালের গলা কেটে ও কুপিয়ে হত্যা করেন তারা।
তিনি আরো জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত ক্ষুর ও চাপাতি খাল থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী বকুল রানী দাস। ওই মামলা আবুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।