ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পদ্মায় নিখোঁজ তরুণের ভাসমান মরদেহ উদ্ধার 

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৫, ১১ জুন ২০২৩
পদ্মায় নিখোঁজ তরুণের ভাসমান মরদেহ উদ্ধার 
সারোয়ার সাইম

রাজশাহী নগরীর ডিসি বাংলো সংলগ্ন শ্রীরামপুর টি-বাঁধের অদূরে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ সারোয়ার সাইমের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি ওই স্থানে ভেসে ওঠে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেক বন্ধু রিফাত খন্দকার গলিব।

জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তাদের না পেয়ে উদ্ধার অভিযান প্রথম দিনের মতো  শেষ করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরদিন রোববার ভোরে একটি মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহটি উদ্ধার করেন। তবে এখনো নিখোঁজ রয়েছেন তার বন্ধু রিফাত খন্দকার গলিব।

Advertisement

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, একজনের মরদেহ উদ্ধার হয়েছে। আরেকজনকে উদ্ধারে অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!