শুক্রবার সন্ধ্যায় সদরপুর-চন্দ্রপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি সদরপুরের চর ব্রাহ্মণদী গ্রামে।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, শুক্রবার সন্ধ্যায় দুই যুবক মোটরসাইকেলে সদরপুর থেকে চন্দ্রপাড়ায় যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে জহুরুল নিহত হন। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
.png)