ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুড়ীতে লাঠি হাতে সংঘর্ষে যুবদল নেতা সুলেমান

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ৯ জুন ২০২৩
জুড়ীতে লাঠি হাতে সংঘর্ষে যুবদল নেতা সুলেমান
লাঠি হাতে হলুদ টি-শার্ট পরা যুবদল নেতা সুলেমান

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঐ সংঘর্ষে অপর গ্রুপের লোকজনকে লাঠি হাতে তাড়া করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান হোসেন। এরকম কিছু ছবি ও ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

গত বুধবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। সুলেমান হোসেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

ফেসবুকে ভাইরাল ছবি ও ভিডিওতে দেখা যায়, আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এ সময় লাঠি হাতে সংঘর্ষে জড়িয়ে পড়েন উপজেলা যুবদল নেতা সুলেমান হোসেন। একপর্যায়ে লাঠি হাতে নিয়ে তিনি অপর গ্রুপের লোকজনদের তাড়া করেন।

Advertisement

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিপার রেজা জানান, বিষয়টি তিনিও ভিডিওতে দেখেছেন। এটি সংগঠনের নিয়মবহির্ভূত কাজ। বিষয়টি জেলার নেতাদের জানানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!