শুক্রবার সকাল ৯টার দিকে পঞ্চগড় কেন্দ্রীয় ইদগাহ ময়দানে এ নামাজের আয়োজন করেন পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম। নামাজে ইমামতি করেন পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম।
এ সময় পঞ্চগড় বাজার জামে মসজিদের পেশ ইমাম ওমর ফারুক, হাফেজ মীর মোর্শেদ তুহিন এবং স্থানীয় ওলামায়ে কেরামসহ তিন শতাধিক মুসল্লি এই নামাজে অংশ নেন।
.png)
পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আ ন ম আব্দুল করিম বলেন, মহান আল্লাহর কাছে আমরা দুই হাত তুলে কেঁদে কেঁদে মোনাজাত করেছি। মহান মালিকের কাছে এই খরতাপ ও তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে বৃষ্টি প্রার্থনা করেছি। আল্লাহ আমাদের জন্য রহমতের বৃষ্টি দিবেন। তিনি দয়ালু ও সর্বশক্তিমান।