বৃহস্পতিবার দুপুরে বঙ্গোপসাগরের কর্ণফুলী ১ নম্বর বয়ার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ট্রলারের মালিক মোহাম্মদ আলী জানান, বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম ফিশারী ঘাট থেকে মুদি ও হার্ডওয়্যার মালামাল নিয়ে হাতিয়ার উদ্দেশ্যে রওনা হয় ট্রলারটি। ট্রলারটি বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরের কর্ণফুলী ১ নম্বর বয়ার সামনে এলে বৈরী আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে ট্রলারের বাইন ফেটে যায়। এ সময় ট্রলারে পানি ঢুকতে শুরু করে।একপর্যায়ে ট্রলারের ইঞ্জিনরুমে পানি ঢুকে যায়।
.png)
এরপর ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে বাতাসের তীব্রতায় ট্রলারে থাকা ৮ মাঝি-মাল্লাসহ ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশে থাকা এমবি মায়মুনা ১০ নামে অপর একটি জাহাজে থাকা নাবিকরা দেখতে পেয়ে ট্রলারে থাকা মাঝি-মাল্লাদের উদ্ধার করে।
হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, এ ঘটনায় ট্রলারের মালিকের পক্ষে মো. জিহাদ উদ্দিন নামে একজন থানায় সাধারণ ডায়েরি করেছেন।