ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে লরি-ওয়াগন সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৫, ৯ জুন ২০২৩
চট্টগ্রামে লরি-ওয়াগন সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সল্টগোলা ক্রসিং এলাকায় বৃহস্পতিবার রাতে তেলবাহী ট্রেন ও গ্যাসবাহী লরির সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। রাত ১২টার দিকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তেলবাহী ওয়াগনটি সল্টগোলা ক্রসিং পার হওয়ার সময় একটি গ্যাসবাহী লরিকে ধাক্কা দেয়। এ সময় ট্রেনটি থেমে যায় এবং লরিটি রাস্তায় উল্টে পড়ে। সেটির নিচে একটি মোটরসাইকেল চাপা পড়ে। পরে সেখান থেকে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়।

সরেজমিন দেখা গেছে, পুরো এলাকায় গ্যাসের গন্ধ। কাস্টমস মোড় থেকে সিমেন্ট ক্রসিংমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে।

Advertisement

চট্টগ্রাম ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এ কে এম রায়হান আশরাফ হোসেন বলেন, উদ্ধারকাজের জন্য ভারী সরঞ্জাম না থাকায় বন্দর কর্তৃপক্ষের ক্রেন দিয়ে লরিটি সরানো হয়। এ সময় একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!