ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেপরোয়া গতির অটোরিকশার চাপায় প্রাণ গেল ইমামের

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ৮ জুন ২০২৩
বেপরোয়া গতির অটোরিকশার চাপায় প্রাণ গেল ইমামের
সেনবাগ থানা। ফাইল ফটো

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার চাপায় এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।  

নিহত আব্দুল মতিন জেলার সুবর্ণচর উপজেলার আটকপালিয়া এলাকার বাসিন্দা। তিনি জেলার সেনবাগ উপজেলার ছয়বাড়িয়া জামে মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার সেনবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা এলাকার ছয় বাড়িয়া কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে। 

Advertisement

জানা যায়, যোহরের নামাজ শেষে মসজিদ থেকে আব্দুল মতিন স্থানীয় বাজারে যাচ্ছিলেন। এ সময় উপজেলার দক্ষিণ কাদরা ছয়বাড়িয়া কালভার্টে পৌঁছলে বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলসহ তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, বিষয়টি শুনেছি।  তবে এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে খোঁজ নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!