ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ৮ জুন ২০২৩
নীলফামারীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারী সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন রিমন শাহ নামে এক যুবককে গ্রেফতার করছেন পুলিশ। বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার এআর প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রিমন শাহ সদর উপজেলার নতিব চাপড়া ইউপির শাহপাড়া দুলাল হোসেনের ছেলে। 

 জানা যায়, সদর উপজেলার পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফরম পূরণ করার জন‍্য বাড়ি থেকে বের হয় ঐ শিক্ষার্থী। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সদর ইউপির খোকশাবাড়ির আকাশ কুড়ি পাড়ার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন রিমন। স্কুলছাত্রীর অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের ৪ ডিসেম্বর রিমনসহ আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। 

Advertisement

সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় ধর্ষণ মামলার আসামি রিমনকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছি। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!