ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:১০, ৮ জুন ২০২৩
ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে দোকানে ঢুকে বোমা ফাটিয়ে ও মালিককে কুপিয়ে স্বর্ণালংকার লুট করেছে ডাকাত দল। ডাকাতরা পিকআপে পালিয়ে যাওয়ার সময় পথচারীদের চাপা দিলে একজন নিহত হন। এ সময় আহত হয়েছেন দুজন। এ ঘটনায় দুই ডাকাতকে আটক করা হয়েছে। 

বুধবার রাত ৯টার দিকে জেলা শহরের কলেজ রোড সংলগ্ন এলাকায় আর কে শিল্পালয়ে এ ঘটনা ঘটে। এ সময় এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায় ডাকাতরা। এতে আহত হন দোকান মালিক অপু কর্মকার। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পিকআপে ডাকাত দল এসে এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। পরে তারা আর কে শিল্পালয়ে ঢুকে স্বর্ণালংকার লুট করে। এ সময় বাধা দিলে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে দোকান মালিক অপু কর্মকারকে কুপিয়ে জখম করে। 

Advertisement

এদিকে ডাকাতরা পিকআপে পালিয়ে যাওয়ার সময় পথচারীদের চাপা দিলে একজন নিহত হন। এ সময় আহত হয়েছেন দুজন। এ ঘটনায় দুই ডাকাতকে আটক করা হয়েছে। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) সোহেল রানা বলেন, এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের পিকআপটি পথচারীদের চাপা দিলে একজন নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!