ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাইসাইকেল চালানো নিয়ে মারামারি, প্রাণ গেল স্কুলছাত্রের 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৩, ৮ জুন ২০২৩
বাইসাইকেল চালানো নিয়ে মারামারি, প্রাণ গেল স্কুলছাত্রের 
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাইসাইকেল চালানো নিয়ে তর্কের জেরে কিশোরদের মারামারিতে সিহাব উদ্দিন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার দূলভপুর ইউনিয়নের শেরপুর ভাণ্ডার মাজারে এ ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দিন দূলভপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, সন্ধ্যায় বাইসাইকেল চালানোর সময় সাইড দেওয়া নিয়ে সিহাবের সঙ্গে অন্য কয়েকজন কিশোরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। এতে গুরুতর ঘটনায় আহত হন সিহাব। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!