অসুস্থরা হলেন- সঞ্জিত ঋষি, অনামিকা ঋষি, সোহাগ ঋষি, সিধু ঋষি ও স্মৃতিরানী ঋষি। তারা জেলার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রামের বাসিন্দা।
অসুস্থ সঞ্জিত ঋষি বলেন, মঙ্গলবার দুপুরে জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকা থেকে এক হকারের কাছ থেকে ৫০টি লিচু কিনে বাড়ি নিয়ে যাই। দুপুরে আমার বড় ভাইয়ের স্ত্রী, মেয়ে ও ভাতিজারা লিচু খায়। এর কিছুক্ষণ পরে প্রচুর পেট ব্যথা ও বমি হয়৷ একপর্যায়ে আমরা পাঁচজন অসুস্থ হয়ে পড়ি। পরে রাতে স্বজনরা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
.png)
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজ বলেন, লিচু খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত। ধারণা করা হচ্ছে, লিচুতে কেমিক্যাল অথবা ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হতে পারে৷
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, খকর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থ শিশুসহ পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন।