ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিকিৎসকের অবহেলায় গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ, গ্রেফতার ৪

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ৫ জুন ২০২৩
চিকিৎসকের অবহেলায় গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ, গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আব্দুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় কলি বেগম নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার নেছারাবাদ থানায় মৃত কলি বেগমের স্বামী নূরে আলম শেখ মামলা দায়ের করলে অভিযুক্ত চিকিৎসক ও তিন নার্সকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আব্দুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকের চিকিৎসক মানবিক সরকার, ক্লিনিকের নার্স শরিফা, ইয়াসমিন এবং ক্লিনিক একাউন্ট ম্যানেজার উম্মে সালমা

Advertisement

কলি বেগম পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানীয়া এলাকার নূরে আলম শেখের স্ত্রী।  

নূরে আলম শেখ বলেন, রোববার দুপুরে নেছারাবাদ উপজেলায় আব্দুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিকে স্ত্রীকে ভর্তি করি। সন্ধ্যার পর অপারেশন থিয়েটারে নিয়ে অ্যানেস্থেশিয়া দেয়ার পরপরই কলি অসুস্থ হয়ে পড়ে। আত্মীয়-স্বজনরা অপরেশন থিয়েটারে ঢুকে দেখতে পায় স্ত্রী বেডে একা পড়ে আছে। স্ত্রীকে ঐ ক্লিনিক থেকে দ্রুত উদ্ধার করে নেছারবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক স্ত্রী ও গর্ভে থাকা শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন। 

নেছারাবাদ থানার ওসি জাফর আহম্মেদ জানান, আব্দুর রহমান হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কলি বেগমের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলায় একজন চিকিৎসক ও তিন নার্সকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পিরোজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!