ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে ইয়াবাসহ গ্রেফতার ৫

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ৪ জুন ২০২৩
সিংগাইরে ইয়াবাসহ গ্রেফতার ৫
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মোশাররফ হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার সুদক্ষিরা গ্রামের মো. সুজন, ইমরান, পূর্ব বাস্তা গ্রামের হাসান মিয়া, জিসান ও রবিন মিয়া।

Advertisement

পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেন জানান, শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত সিংগাইর উপজেলার বিন্না ডাংগী বাজার ও বাস্তা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬০ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৮ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় দুটি মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!