ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দরজার কবজা বানিয়ে সোনা পাচারের চেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ৪ জুন ২০২৩
দরজার কবজা বানিয়ে সোনা পাচারের চেষ্টা
উদ্ধারকৃত সোনা- ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব পদ্ধতিতে সোনা পাচারের সময় দুবাই থেকে আসা এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়ান্দারা। দরজার কবজার মতো সাজিয়ে পাচারের সময় উদ্দার করা হয় ৯৬৩ গ্রাম সোনা।

আটককৃত আবদুল করিম সজন ফেনীর বাসিন্দা। রোববার সকাল ৮টার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন তিনি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে সোনার একটি বড় চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে অবস্থান নেন শুল্ক গোয়েন্দার সদস্যরা। ফ্লাইট থেকে নামা একজন যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার কাছে থাকা ১২টি দরজার কবজা পরীক্ষা করে সোনা বলে সন্দেহ করেন তারা। কবজার মাঝখানের রডটি ছিল সোনার। যার ওজন ৭৪৬ গ্রাম (২৪ ক্যারেট)। এছাড়া তার কাছে ২২ ক্যারেটের ১০০ গ্রাম ওজনের সোনার বালা পাওয়া যায়।

Advertisement

উদ্ধারকৃত ৯৬৩ গ্রাম সোনার মূল্য ৮২ লাখ ৩২ হাজার ৪৩৩ টাকা। সোনাগুলো কাস্টমসে জমা ও আটককৃত যাত্রীর বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!