ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সংঘবদ্ধ ধর্ষণের পর প্রেমিকাকে ফেলে পালিয়ে যান শিলন

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ৩ জুন ২০২৩
সংঘবদ্ধ ধর্ষণের পর প্রেমিকাকে ফেলে পালিয়ে যান শিলন
ফাইল ফটো

শিলন মোল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কিশোরীর। সেই প্রেমের জেরে ফুঁসলিয়ে তাকে একটি মাঠে নিয়ে যান প্রেমিক। এরপর ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যান প্রেমিক ও তার সহযোগীরা। এ ঘটনায় শুক্রবার  রাতে ভুক্তভোগীর বড় বোন মামলা করেন। ওই মামলায় প্রেমিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়। 

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ। এর আগে একই দিন ভোরে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আহাদনগর গ্রামের জানার মন্ডলের ছেলে রাশিদুল ইসলাম ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুর ও শহরতলির জোড়াপুকুরিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে প্রেমিক শিলন মোল্লা।

Advertisement

ভুক্তভোগীর বাবা বলেন, এ ঘটনার পর আমার মেয়েকে শহরতলির আমেরচারা এলাকায় ফেলে রেখে পালিয়ে যান আসামিরা। পরে ভোরে বাড়ি ফিরে বিষয়টি তার বড় বোনকে জানায় সে।

হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন জানান, শিলনের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ভুক্তভোগীকে ঘটনার দিন ফুঁসলিয়ে তাকে একটি মাঠের পাটখেতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন শিলন ও তার সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীর বোন মামলা করেন। পরে শনিবার ভোরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!