ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে মাদকসেবীর কারাদণ্ড

ঝিনাইগাতী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ১ জুন ২০২৩
শেরপুরে মাদকসেবীর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শহিদুল ইসলাম নামে এক যুবককে হেরোইন সেবনের দায়ে দেড় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম উপজেলার বন্দভাটপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার বন্দভাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন সেবনের সময় শহিদুল ইসলাম নামে এক যুবককে আটক করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে শহিদুল ইসলাম মাদক সেবন করার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে দেড় মাসের কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

Advertisement

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর জানান, শহিদুলকে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!