বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা ড. আজিজ আহমেদ ভূঞার আদালত এ আদেশ দেন। মাঈনুদ্দীন মোহাম্মদ মাঈনু পটিয়ার শামসুল আলম মাস্টারের ছেলে।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মা জেসমিন আক্তারকে গুলি করে হত্যায় ব্যবহৃত অস্ত্র মামলায় ছেলে মাঈনুদ্দীন মোহাম্মদ মাঈনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ২১ জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
.png)
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ১৬ আগস্ট পটিয়া পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মা জেসমিন আকতারকে গুলি করেন মাঈনুদ্দীন। আহত অবস্থায় জেসমিনকে স্থানীয় একটি হাসপাতালে নিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর ঐ রাতেই মাঈনুদ্দীনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করেন বড় বোন নিপা। এছাড়া বাড়িতে অবৈধভাবে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে আরো একটি মামলা করেন ঐ থানার এসআই নুরুল আমিন।