ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫০ বছরের দাদিকে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে করলেন নাতি

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪, ১ জুন ২০২৩
৫০ বছরের দাদিকে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে করলেন নাতি
ছবি: সংগৃহীত

৫০ বছরের দাদিকে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেছেন মো. মিরাজ নামে ২৩ বছরের এক যুবক। বিষয়টি ছড়িয়ে পড়লে বুধবার থেকে তাদের এক নজর দেখতে বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা। ঘটনাটি ঘটেছে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে।

জানা যায়, মিরাজের দাদা শাহে আলম ব্যাপারী তিনটি বিয়ে করেন। সামসুন্নাহার বেগম তার দাদার তৃতীয় স্ত্রী। মিরাজ দাদার প্রথম স্ত্রীর নাতি। প্রতিটি স্ত্রীকেই আলাদা করে বাড়িঘর ও জমি করে দিয়েছেন শাহে আলম। দেড় বছর আগে মারা যান শাহে আলম। এরপর তিন সন্তান নিয়ে একা হয়ে পড়েন সামসুন্নাহার। তাকে দেখাশোনার দায়িত্ব নেন মিরাজ। সেই সুবাদে প্রায় সময় দাদির সামসুন্নহারের বাড়ি যাতায়াত করতে থাকেন মিরাজ। 

এতে তাদের নিয়ে বাজে মন্তব্য করতে থাকেন স্থানীয়রা। গত ২১ মে মিরাজ ও সামসুন্নাহার ভোলা গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। ওইদিনই তারা কাজির মাধ্যমে আরো বিয়ে করেন।

Advertisement

মিরাজ বলেন, কে কী বললো সেটা দেখার বিষয় নয়। আমি কোনো পাপ করিনি, বিয়ে করেছি। 

দাদি সামসুন্নাহার বেগম বলেন, দুজনেই মিলে সিদ্ধান্ত নিয়ে ভোলায় গিয়ে বিয়ে করেছি। তবে মিরাজের বাবা-মা আমাদের বিয়ে নিয়ে একটু অসন্তুষ্ট। বিয়ের পর মিরাজ আমার বাড়িতেই আছে। 

শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী বলেন, বিষয়টি শুনেছি। জোর করে কেউ কাউকে বিয়ে করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বিয়ে ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!