ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ কেজি গাঁজাসহ ৪ জন আটক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৬, ১ জুন ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ কেজি গাঁজাসহ ৪ জন আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার পঞ্চগ্রাম ও রাতে বিলঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পীর মহেশপুর (মধ্যপাড়া) এলাকার আবু তাহেরের ছেলে হাবিবুর রহমান হাবিব, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুইয়া পানিয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে মো. হৃদয় মিয়া, একই উপজেলার নোয়াপাড়া এলাকার মো. অবিদ মিয়ার ছেলে মো. মাইনউদ্দিন ও আকবপুর এলাকার ইসমাইল হোসেনের স্ত্রী অরুনা আক্তার ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিনাউটি ইউপির পঞ্চগ্রাম ঈদগাহ মাঠের সামনে অভিযান পরিচালনা করে সিএনজিচালিত অটোরিকসাসহ হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার অটোরিকসা তল্লাসী করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, রাত ৯ টার দিকে পৃথক অভিযানে উপজেলার কুটি ইউপির বিলঘর এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটোবাইকসহ হৃদয়, মাইনউদ্দিন ও অরুনা আক্তারকে আটক করা হয়। পরে ব্যাটারিচালিত অটোবাইক তল্লাসী করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!