ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ভারতীয় মদসহ যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৮, ৩১ মে ২০২৩
মেহেরপুরে ভারতীয় মদসহ যুবক আটক
ফাইল ফটো

মেহেরপুরে ১২ বোতল ভারতীয় মদসহ আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার সন্ধ্যায় গাংনী উপজেলার কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল্লাহ উপজেলার কাজিপুর গ্রামের মৃত সিহাব আলীর ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই আশরাফুল ইসলাম ও এএসআই হেলাল উদ্দিন অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। আটক আব্দুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: আটক মদ
লিংক সফলভাবে কপি হয়েছে!