ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাংনীতে মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাব সদস্য আহত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৫, ৩১ মে ২০২৩
গাংনীতে মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাব সদস্য আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক ব্যবসায়ীদের অস্ত্রের আঘাতে জখম হয়েছেন উত্তম কুমার নামে এক র‌্যাব সদস্য। অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাইদ ওরফে সুইটকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহত র‌্যাব সদস্য ও মাদক ব্যবসায়ীকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, বিকেলে র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি সিভিল দল সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে উত্তম কুমার নামে এক র‌্যাব সদস্য রক্তাক্ত জখম হন। এ সময় আত্মরক্ষায় র‌্যাব সদস্যরা গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে র‌্যাবের হাতে আটক হয় মাদক ব্যবসায়ী সাইদ ওরফে সুইট। ঘটনাস্থল থেকে ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।

Advertisement

এদিকে র‌্যাব সদস্য উত্তম কুমারকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে মাদক ব্যবসায়ী সাইদকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আবির হোসেন।

এ বিষয়ে র‌্যাব-১২ এর গাংনী ক্যাম্পের মিডিয়া উইং জানায়, পরে বিষয়টি নিয়ে ক্যাম্প কমান্ডার সাংবাদিকদের বিফ্রিং করবেন।  

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, এক র‍্যাব সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাকে এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। চিকিৎসাসেবা দেওয়ার পর তিনি অনেকটা আশঙ্কামুক্ত।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!