মঙ্গলবার দুপুরে জেলা কাউন্টার টেরোরিজম পরির্দশক (ওসি) খোকন চন্দ্র সরকার ও ডিবির ওসি আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে সদর উপজেলা জালকুড়ি ও সিদ্ধিরগঞ্জ পাইনাদী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন ভোলা জেলার দক্ষিণ সাচ্চারা এলাকার আব্দুল মোতালেবের ছেলে মো. নাজিম, ময়মনসিংহ জেলার ত্রিশাল কাচ্চা নয়াপাড়া এলাকার আখতার হোসেনের মেয়ে জয়নব ও নারায়ণগঞ্জের সোনারগাঁ পশ্চিম বেহাকৈর এলাকার বসুখানের ছেলে মো. রাতুল খান স্বপন।
ওসি খোকন চন্দ্র সরকার জানান, ক্রেতা সেজে এসআই মিজানুর রহমান গাজা ক্রয় করার জন্য অর্ডার করে । পরে মাদক বিক্রিতা গাঁজা দিতে এসে ধরা পড়ে তাদের হাতে। পরে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে জালকুড়ি জহিরের ভাড়া বাড়ি থেকে আরো ৩৯ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় জয়নব ও মো. নাজিমকে ।
ডিবির ওসি আল মামুন জানান, বিপুল পরিমাণ মাদক নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি এসআই শামীম সিদ্ধিরগঞ্জ পাইনী এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপ আটক করে। পরে তল্লাশি করে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় পিকআপটি।
.png)