ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুলাল মেম্বারকে গুলি করে হত্যা, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৪, ৩০ মে ২০২৩
দুলাল মেম্বারকে গুলি করে হত্যা, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউপির মো. দুলাল মেম্বার হত্যা মামলার আসামি মো. সবুজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিযেছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নোয়াখালীর এসপি মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, একই দিন দুপুরের দিকে আসামি চিফ জুডিশিয়াল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।    

গ্রেফতার মো. সবুজ উপজেলার মাইজচরা গ্রামের নুর হোসেনের ছেলে।

Advertisement

জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আন্ডারচর ইউপির বর্তমান চেয়ারম্যান জসিমের বাড়িতে একটি সালিশ করতে যান দুলাল মেম্বার। সালিশ শেষে সেখানে থেকে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে মোটরসাইকেলটি জসিম চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাংলাবাজারের পূর্ব পাশে জাকিরের বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরপর ছোড়া দুই রাউন্ড গুলি দুলালের পিঠের বাম পাশে এবং ডান হাতে বিদ্ধ হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৪দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় নিহতের মা নুরের নেছা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপর এ ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে পুলিশ আসামি সবুজকে প্রথমে গ্রেফতার করে। পরে আসামি সবুজের স্বীকারোক্তিতে মঙ্গলবার ভোরে তার বাড়ি থেকে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করে। আসামিকে চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!