ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ৮

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১২, ২৯ মে ২০২৩
আখাউড়ায় বিশেষ অভিযানে গ্রেফতার ৮
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলাদা স্থানে বিশেষ অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দুইজন মাদক ব্যবসায়ী, তিনজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও তিনজন নিয়মিত চুরির মামলার আসামি।

গ্রেফতারকৃতরা হলেন- মাদক ব্যবসায়ী বিজয় মিয়া ও রফিকুল ইসলাম, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আমির খান, রিপন মিয়া ও উদয় মিয়া, নিয়মিত চুরি মামলার আসামি নজরুল ইসলাম, ইব্রাহিম ও আব্দুল কাদির জিলানী। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ। পরে গ্রেফতারকৃতদের দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়।

Advertisement

আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীর থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

তিনি আরো বলেন, ঐ দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মাদক মামলা দিয়ে ও অন্যান্য আসামিদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!