ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কণ্ঠ নকল করে মোবাইলে প্রেম, প্রেমিকের কাছ থেকে হাতিয়ে নেন ১৮ লাখ টাকা

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪, ২৯ মে ২০২৩
কণ্ঠ নকল করে মোবাইলে প্রেম, প্রেমিকের কাছ থেকে হাতিয়ে নেন ১৮ লাখ টাকা
গ্রেফতারকৃতরা ছবি: সংগৃহীত

হাবিপ্রবি শিক্ষার্থী সুজন সরকার। ফেসবুকে ভুয়া আইডি খুলে করতেন প্রেম তিনি। একপর্যায়ে ফরিদুল নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তিনি। শুধু তাই নয় মেয়ে সেজে কণ্ঠ নকল করে মোবাইলে কথা বলতেন তিনি। এরপর প্রেমিকের কাছ থেকে কৃষি প্রজেক্টের কথা বলে ১৮ লাখ টাকা হাতিয়ে নেন। 

এ ঘটনায় অভিযোগ করা হলে গত ২৭ মে রাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে বাঁশের হাট এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত সুজন সরকার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী এবং তিনি বীরগঞ্জের সাদুল্লাপাড়ায় গোপাল সরকারের ছেলে। আর ভগদীশ রায়ের সদর উপজেলার মুজাহিদপুর এলাকায় দয়াল চন্দ্র রায়ের ছেলে।  

Advertisement

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে। 

পুলিশ জানায়, ফেসবুকে জান্নাতুল নাহিমা (অচেনা পথিক) নামে একটি ভুয়া আইডি খুলে নবাবগঞ্জের ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সুজন সরকার। একপর্যায়ে সুজন ও তার সহযোগী কৃষি প্রজেক্টের কথা বলে বিভিন্ন কৌশলে ফরিদুলের কাছে ১৮ লাখ টাকা হাতিয়ে নেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে সুজনসহ দুজনকে গ্রেফতার করা হয়। সুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল ইসলামের কাছে ১৪ লাখ টাকা নেয়ার কথা স্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!