ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুর বাইকে যাচ্ছিলেন অফিসে, পথেই নিথর গোলজার 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩০, ২৯ মে ২০২৩
বন্ধুর বাইকে যাচ্ছিলেন অফিসে, পথেই নিথর গোলজার 
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায়  গোলজার হোসেন মোল্লা নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মামুন। 

সোমবার সকালে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলজার মোল্লা গাজীপুর সদর উপজেলার ভবানীপুর নয়াপাড়া এলাকার মোল্লাবাড়ির মুকুল মোল্লার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার এস মনিকা নামক একটি সিরামিক কারখানার শ্রমিক ছিলেন।

নিহতের প্রতিবেশী আলী হোসেন বলেন, সকালে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে এক বন্ধুর মোটরসাইকেল রওনা দেন  গোলজার। এ সময় শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় পৌঁছালে এক কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলে মারা যান  গোলজার। এ সময় আহত হন মোটরসাইকেল চালক মামুন।

Advertisement

শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের জব্দ করা কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে, তবে পালিয়েছেন চালক। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!