ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৬ বছর পর গ্রেফতার স্বামী  

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৩, ২৯ মে ২০২৩
স্ত্রীকে গলা কেটে হত্যা, ৬ বছর পর গ্রেফতার স্বামী  
গ্রেফতারকৃত মহিউদ্দিন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্ত্রীকে গলা কেটে হত্যার ছয় বছর পর স্বামী মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে হাতিয়া থানায় নিয়ে আসা হয়।গ্রেফতারকৃত মহিউদ্দিন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য মাইজচরা গ্রামের নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ির হোসেন আহম্মদের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন।

Advertisement

জানা যায়, ২০১৭ সালের ২৬ জানুয়ারি দুপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোজিনাকে গলা কেটে হত্যা করে স্বামী মহিউদ্দিন। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ধাওয়া করেন। পরে মরদেহ ফেলে পালিয়ে যান মহিউদ্দিন। এরপর থেকে গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। রোববার সন্ধ্যায় ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে হাতিয়া থানা পুলিশ।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বলেন, মূলত পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড। সোমবার তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!