রোববার বিকেলে টেকনাফ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এহাসানুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেয়া চার আসামি হলেন- টেকনাফের মুচনী ক্যাম্পের সৈয়দ হোসেন প্রকাশ সোনালী ডাকাত, একই ক্যাম্পের শফি আলম বেলাল, মো. আরাফাত (শফির ভাগ্নে) ও টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিলের এমরুল করিম প্রকাশ ফইরা।
.png)
জানা যায়, গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহরণ হয় কক্সবাজার চৌফলদন্ডী উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল ও তার দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান। ২৪ মে পাহাড়ে অভিযান চালিয়ে তাদের গলিত মরদেহ উদ্ধার করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম। তিনি বলেন, তিনজনের মরদেহ উদ্ধারের মামলায় চার আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। রোববার শুনানি শেষে আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।