ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালাদিঘিতে ডুবে প্রাণ গেল হাবিবা-তাইবার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ২৮ মে ২০২৩
লালাদিঘিতে ডুবে প্রাণ গেল হাবিবা-তাইবার
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট নগরের লালাদিঘির পানিতে ডুবে হাবিবা তাইবা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ওই দুই শিশুর মরদেহ লালাদিঘি থেকে উদ্ধার করা হয়।

তাইবা ঐ এলাকার শাহজাহান আজিজ কলোনির বাসিন্দা দিনমজুর সেলিম মিয়ার মেয়ে। হাবিবা রিকশাচালক মামুন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে দুই শিশু নিখোঁজ হয়। তাদের বাবা-মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধ্যার দিকে পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। তখন স্থানীয়রা তাদের নিথর দেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আলী মাহমুদকে মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

স্থানীয়রা অভিযোগ করেন, দিঘির চারপাশে রেলিং না থাকায় প্রায় সময় পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটে। শিশুরা খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। তাই দিঘির চারপাশে রেলিং করার দাবি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!