ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জীবন্ত টেংরা মাছ গলায় আটকে প্রাণ গেল শিশুর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৯, ২৮ মে ২০২৩
জীবন্ত টেংরা মাছ গলায় আটকে প্রাণ গেল শিশুর
শিশু ইমরান হোসেন

চট্টগ্রামের চন্দনাইশে গলায় জীবন্ত টেংরা মাছ আটকে ইমরান হোসেন নামে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দোহাজারী পৌর শহরের চাগারচর এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু ইমরান হোসেন দোহাজারীর পৌরসভার চাগাচর এলাকার জেলে মোহাম্মদ হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, সাঙ্গু নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন মো. হোসেন। প্রতিদিনের মতো শনিবার সকালে নদী থেকে মাছ ধরে এনে বাড়ির বারান্দায় রাখেন তিনি। সেখান থেকে একটি জীবন্ত টেংরা মাছ মুখে নিয়ে নেয় শিশু ইমরান। পরে কান্নাকাটি শুরু করলে মুখে মাছ আটকে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন পরিবারের সদস্যরা। তাৎক্ষণিক তাকে দোহাজারী হাসপাতালে নিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। চমেক হাসপাতালে নেয়ার পথে ইমরানের মৃত্যু হয়।

Advertisement

দোহাজারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, গলায় টেংরা মাছ আটকে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। তবে শিশুটির অবস্থা ভালো না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেয়ার পরামর্শ দেওয়া হয়। পরে শুনেছি পথেই তার মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!