রোববার ভোর সাড়ে ৪টার দিকে বায়েজিদের পূর্ব শহীদনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ ওই এলাকার মানিক মিয়ার ছেলে। দগ্ধরা হলেন- মারুফের মা নূর নাহার বেগম, মারুফের বোন তিন বছরের ফিরিয়া এবং পাশের বাড়ির মো. ইসমাইলের ছেলে মো. ঈমাম উদ্দীন।
বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে কয়েকটি ঘর পুড়ে যায়। আগুনে দগ্ধ চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু মারুফ। এরপর ভোর ৫টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
.png)
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক বলেন, অগ্নিকাণ্ডে দগ্ধ চারজনকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন মারা যায় শিশু মারুফ।
বায়েজিদ বোস্তামী থানার এসআই কাজী মো. তানভীর আজম বলেন, মশার কয়েল থেকে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে মারুফ নামে দুই বছর বয়সী এক শিশু মারা গেছে।