ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পতেঙ্গায় ফিশিংবোটে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪২, ২৭ মে ২০২৩
পতেঙ্গায় ফিশিংবোটে আগুন
পতেঙ্গায় ফিশিংবোটে আগুন

চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের খেজুরতলার অদূরে একটি মাছ ধরার নৌযানে (ফিশিংবোট) আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৬ মে) রাত সোয়া ১১টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে বন্দর সূত্র।

বন্দরের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সোয়া ১১টার দিকে সৈকতের দেড় মাইল অদূরে একটি মাছ ধরার নৌযান মুহুরী-২ আগুন লাগে। তাৎক্ষণিকভাবে কোস্টগাডর্কে জানানো হয়। কোস্টগার্ডের একটি শক্তিশালী নৌযান দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

Advertisement

কোস্টগার্ডের পাশাপাশি ফায়ার সার্ভিস, বন্দর ও নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মাছ ধরার নৌযানটি যেখানে অগ্নিকাণ্ডের শিকার হয় সেটি বন্দর জলসীমায় পড়েছে।

ডেইলি-বাংলাদেশ/SA
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!