ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে লরিচাপায় বাবা-ছেলে নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ২৬ মে ২০২৩
গাজীপুরে লরিচাপায় বাবা-ছেলে নিহত
প্রতীকী ছবি

গাজীপুরের পুবাইল থানায় তেলবাহী লরিচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মিরেরবাজার-উলুখোলা সড়কের টিয়া পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী থানার জালকাটা গ্রামের জলিল হোসেন ও তার ছেলে মো. শহীদ। তারা পুবাইল এলাকায় বাসাভাড়া নিয়ে থাকতেন এবং ভিক্ষাবৃত্তি করতেন।

বিষয়টি নিশ্চিত করে পুবাইল থানার এসআই মিল্টন কুমার কুন্ড জানান, প্রতিবন্ধী ছেলে শহীদকে হুইল চেয়ারে বসিয়ে ভিক্ষা করতেন বাবা জলিল হোসেন। শুক্রবার বিকেলে পুবাইলের মিরেরবাজার-উলুখোলা সড়কের টিয়া পূর্বপাড়া এলাকায় ভিক্ষা করছিলেন তারা। এ সময় নারায়ণগঞ্জ থেকে গাজীপুরের উদ্দেশ্যে আসা একটি তেলবাহী লরি তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় লরির চালক শ্রী সুজন মাল্লাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!