মঙ্গলবার রাতে মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউপির বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাঁশবাড়িয়া গ্রামের ব্যক্তি মালিকানাধীন পুকুর লিজ নিয়ে বেশ কিছুদিন থেকে মাছ চাষ করে আসছিলেন নওগাঁ সদর উপজেলার চকরাজবল্লভ গ্রামের মকছেদ আলী প্রামানিকের ছেলে মেহেদী ইমাম। রাতের আঁধারে ঐ পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় চার লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে।
.png)
মেহেদী ইমাম জানান, ছয় মাস আগে সাড়ে ছয় বিঘার ঐ পুকুর চার বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন তিনি। পুকুরে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। মঙ্গলবার দুপুরে পুকুর দেখাশুনা করে নিজ বাড়িতে ফিরে আসেন। এরপর বুধবার সকাল ১০টার দিকে ঐ পুকুরে গিয়ে দেখেন মরা মাছগুলো পানির ওপরে ভেসে উঠেছে।
মান্দা থানার পরিদর্শক তদন্ত মেহেদী মাসুদ জানান, এ বিষয়ে তিনি অবগত নন। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।