বুধবার বিকেলে নড়াইল সদর খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. মান্নান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা পলাশ মুর্খাজী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক বিশ্বাসসহ জেলা ও উপজেলা খাদ্য অফিসের কর্মকর্তা, সাংবাদিক, মিল মালিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
.png)
কর্তৃপক্ষ জানান, চলতি বছরে সরকার নির্ধারিত মূল্য ৩০ টাকা কেজি দরে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে মোট ৪ হাজার ২৪২ মেট্রিক টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে ৫ হাজার ৪১৯ মেট্রিকটন সিদ্ধ চাল ২১টি মিল মালিক কাছ থেকে সংগ্রহ করা হবে।