ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাত্রী দেখতে গিয়ে অপহৃত, পাহাড় থেকে তিন বন্ধুর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ২৪ মে ২০২৩
পাত্রী দেখতে গিয়ে অপহৃত, পাহাড় থেকে তিন বন্ধুর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহৃত তিন বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে টেকনাফ দমদমিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।  

নিহত তিন বন্ধু হলেন- ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ, চৌফলদন্ডী ইউপির রুবেল ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান।

জানা যায়, অপহৃত তিন বন্ধু ২৮ এপ্রিল টেকনাফে পাত্রী দেখতে আসেন। পথিমধ্যে সড়ক থেকে তাদের বহনকারী সিএনজি থামিয়ে একদল অপহরণকারীরা পাহাড়ের গহীন জঙ্গলে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্যাতনের ভিডিও পাঠানো হয়।

Advertisement

তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করে র‍্যাব। পরে তার স্বীকারোক্তিতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়।  

টেকনাফ থানার ওসি আবদুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ এবং র‍্যাবের কয়েকটি টিম গভীর পাহাড়ে অভিযান শুরু করে। আটককৃত অপহরণকারীর দেখানো মতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!