বুধবার সকালে সদর উপজেরার ৪ নম্বর সুয়ালক ইউপির গেসমনি পাড়া ও ম্রোলং পাড়া মধ্যবর্তী স্থানে লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত মেদো মারমা রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের পড়ুয়া পাড়া গ্রামে প্রুথোয়াই অং মারমার ছেলে। তিনি মোটরসাইকেল ভাড়ায় চালাতেন।
.png)
রুমা উপজেলার বাসিন্দা অংচোয়াং মারমা বলেন, গতকাল বিকেলে বান্দরবান থেকে রুমার উদ্দেশ্যে আসছিলেন। চৈক্ষ্যং ও বটতলী পাড়া মধ্যখানে টিএস ট্রাকের সঙেগ্ মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাইক চালক মেদো মারমা গুরুতর আহত হলে টিএস চালকরা তাকে তুলে নিয়ে যায়।
জানা গেছে, টিএস ট্রাকের মালিক জিয়া ও গাড়ি চালক ছিলেন শাকিল। ঘটনার পর মালিক ও চালক পলাতক রয়েছেন।
বান্দরবান সদর থানার ওসি এস এম শহিদুল ইসলাম জানান, সড়কের পাশে এক যুবকের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এটা দুর্ঘটনা নাকি খুন সে ব্যাপারে ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।